রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ ০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ হাবিবুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:১৫-১০-২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে।

অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২.০০ ঘটিকায় রাত্রিকালীন মাদকবিরোধী অভিযানে এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৪৬ বোতল।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit