সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কুড়িগ্রামে কামড় দিয়ে পালিয়ে হাসপাতালে বেনামে চিকিৎসা, ইয়াবাসহ গ্রেপ্তার মাদককারবারি‎

‎
‎
‎মো: হাবিবুর রহমান
‎কুড়িগ্ৰাম প্রতিনিধি:০৯-০৯-২০২৬
‎
‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে গিয়ে ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
‎
‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা-সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গছিডাঙ্গা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শামিম মিয়া (৩২) ও আজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৯)।
‎
‎পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন মানুষের সহায়তায় দুজনকে আটক করা হয়। এ সময় শামিম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালিয়ে যান। পালানোর সময় তিনিও পায়ে আঘাত পান। পরে পরিচয় গোপন করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন।
‎
‎খবর পেয়ে পুলিশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালায়। একপর্যায়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
‎
‎ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুজন পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। বিশেষ করে সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক এলাকায় মাদককারবার দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit