সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
মোঃ হাবিবুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:২৫-০৯-২০২৬
কুড়িগ্রাম থানা এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম থানাধীন ৬নং বেলগাছা ইউনিয়নের অর্ন্তগত ত্রিমোহনী ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্রাক এর সামনে ত্রিমোহনী হতে রাজারহাটা গামী পাকা রাস্তার উপর থেকে উলিপুর ধরনীবাড়ী এলাকার মাদক কারবারি মোঃ ছাইফুল ইসলাম (৪২) কে ২০ (বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রাম সদরের ত্রীমোহনী এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।