সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


‎
‎মোঃ হাবিবুর রহমান
‎কুড়িগ্রাম প্রতিনিধি :০৩-১০-২০২৬
‎
‎কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় বাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎জেলা ওলামা দলের আহ্বায়ক ডা. ফজলুল হক আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মোস্তফিজার রহমান বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক সংকট ও আন্দোলনে ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আলেম-ওলামাদের সংগঠিত করে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি।
‎
‎জেলা ওলামা দলের সদস্য সচিব ইউনুছ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
‎
‎সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা।
‎
‎বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের মূলধারার সব কর্মসূচিতে ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে জেলা বিএনপি, ওলামা দল, যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit