সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কুড়িগ্রামে শোয়ার ঘর থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
মোঃ মাজহারুল ইসলাম
উলিপুর কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদরের নিজ বাড়ির শোয়ার ঘর থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসা পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কুড়িগ্রাম থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন।

মৃত ২২ বছর বয়সী নাজমুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের নাতি এবং খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। জন্মের পর থেকে সে তার নানার বাড়িতে থাকতো।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি দিনমজুরের কাজ করত সে। সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা পরিবারের কেউ জানাতে পারেননি। পরিবারের কারও সঙ্গে তার কোনো কলহ ছিল কি-না সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি কামাল হোসেন বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit