রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
মোঃ হাবিবুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:১৫-১০-২০২৬
শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশ এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও নর্থ লাইন অ্যাসোসিয়েটস্-এর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, কুড়িগ্রাম এর সভাপতি খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও উৎসবমুখর।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং নর্থ লাইন অ্যাসোসিয়েটস্-এর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন।