সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
মোঃ হাবিবুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি :০২-১০-২০২৬
কুড়িগ্রাম সদর উপজেলার ১ নং কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের কৃতী সন্তান ও কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতার নাতি ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারীর ছেলে সাফিয়ার আলম সুমন।
তিনি হরিশ্বর ওয়ার্ডের সরকার পাড়া জামে মসজিদে মুসল্লিদের সাথে নামাজ আদায় শেষে, মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং যুবকদের সাথে আলাপ আলোচনা করে এবং যুবকরা যেন মাদক ছেড়ে খেলাধুলা করে সে বিষয়ে নানা খেলার সামগ্রী কেনার জন্য টাকা দেন যাতে যুবকরা খেলায় আসক্ত থাকে।
তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার মাদ্রাসার বাচ্চাদের ও মা- বোনদের সাথে কুশল বিনিময় করেন এবং খাবার বিতরণ করেন।
সাফিয়ার আলম সুমন বলেন আমি আমার বাবার আদর্শকে ধরে রাখতে চাই আমার বাবা যেমন ইউনিয়ন পরিষদে কোন দুর্নীতি করে নাই আমিও তার ছেলে হিসেবে কোন দুর্নীতি করবো না এবং আমার ইউনিয়নকে মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত,একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।