রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ ও ১৪ অক্টোবর নগরীর লবণচরা, খানজাহান আলী, খালিশপুর ও দৌলতপুর থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, লবণচরা থানা পুলিশ পুটিমারী কবিরাজ পাড়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত মো. জাহিদ মুন্সীকে গ্রেপ্তার করে। খানজাহান আলী থানা পুলিশ জাব্দীপুর এলাকা থেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. মেহেবুব শেখকে গ্রেপ্তার করে।

খালিশপুর থানা পুলিশের অভিযানে চারজন গ্রেপ্তার হন। এর মধ্যে বিআইডিসি রোড এলাকা থেকে বিউটি বেগমকে গ্রেপ্তার করা হয়। গাবতলা রোড থেকে ২৫ পিস ইয়াবাসহ মনিরুল ইসলামকে আটক করা হয়। এ ছাড়া নেভি গেট এলাকার একটি খালি ঘর থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, পাইপ ও ব্লেডসহ আরাফাত ও সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন।

অন্যদিকে, দৌলতপুর থানা পুলিশ পৃথক মাদক মামলায় মো. পারভেজ হাওলাদার, ফারুক খালাসী ও হিরা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

কেএমপি সূত্রে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit