সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় দৌলতপুরের মনা শপিং কমপ্লেক্সের পেছনে স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নতুন উদ্যোগ, অসুস্থ ও মৃত সাংবাদিকদের পরিবারের জন্য দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নীতিমালা এবং খুলনায় কর্মরত সাংবাদিকদের মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি গুণী সাংবাদিকদের সম্মান জানাতে ‘গুণীজন সংবর্ধনা’ আয়োজনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় হবে।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া তুহিন ও সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলার সকল সাংবাদিককে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামতের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit