সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

খুলনায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ রাফসান আহমেদ রুবেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাফসান আহমেদ রুবেল শরীয়তপুর জেলার ডামুড্যা থানার চরনারায়ণপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে।

কেএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম ও লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

লবণচরা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও কনস্টেবল ৪৪৯৭ শেখ আশরাফুল আলম অভিযানটিতে অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাফসান আহমেদ রুবেলকে ৩০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit