সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
মোঃ আশরাফুজ্জামান,কাশিয়ানী উপজেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ(০৯সেপ্টম্বর) মঙ্গলবা সকাল ৬ টার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাস্থ ডাঙ্গা দূর্গাপুরে পুকুর হতে মোঃ জিন্দার আলী শেখ নামের (৭০) বছর বয়সী বৃদ্ধার লাশ উদ্ধার করে। তার , পিতার নাম -মৃত জানু শেখ, সে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের -ডাঙ্গা দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান নিখোঁজ জিন্দার আলী শেখ গত ৫ সেপ্টেম্বর সকাল ৬ টার সময় নিজ বাড়ি হতে বের হন। বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
পরবর্তীতে তাকে কোথাও না পেয়ে ভিকটিমের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-২৬১, তারিখঃ ০৬-০৯-২০২৬।
আজ বিকাল ৫ টার সময় স্থানীয়রা ভিকটিমের বাড়ির পাশের একটি পুকুরে একটি মরদেহ দেখতে পান। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন। পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে। মুকসুদপুর থানার ওসি আব্দল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।