সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

গোপালগঞ্জে টুংঙ্গীপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড…

এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার….

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার কুশলী ইউনিয়নের চর গোষ্ঠী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামীম শেখ (২০) ও গোপালপুর ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে শামীমকে ইয়াবা ও সজীবকে গাঁজা সহ আটক করে পুলিশ। তখন জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সেবনের উদ্দেশ্যে মাদক কিনেছিল।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আরও বলেন, পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে শামীমকে ৩ মাস ও সজীবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে তাদের উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আগামীতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা। তিনি আর জানান আমাদের পুলিশ সুপার মো : হাবীবুল্লাহ স্যার মাদকমুক্ত রাখতে পুলিশ সদস্যদের আর কঠোর ভাবে ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেছেন৷ আমরা সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ চাই!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit