সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড….

এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার…

গোপালগঞ্জে সদর উপজেলার নামিদামী স্বনামধন্য সাভানা পার্ক ( বেনজির পার্ক) এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে মোট ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি এলাকার সুমী আক্তার (৩০), একই উপজেলার তাতীকান্দী এলাকার সাগর জমাদার (২৮), গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার এলাকার পাখি (২৪) এবং সাতপাড় দক্ষিণপাড়া এলাকার রিমি বালা (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন পৃথক প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. ফয়জুল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রশাসন আপনাদের সাথে আছে থাকবে। জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ি!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit