সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা…

এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার…

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে অবস্থিত বনলতা মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দোকানের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ভবিষ্যতে দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সতর্ক করেন।

ইউএনও আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি। আপনারা ব্যাবসা করবেন ভাল কথা! এই গুলো আপনার ভাই, বোন, মা সহ সাধারণ জনগণ খাচ্ছে! আপনারা যদি একটু সচেতন হন তাহলে এই সমাজ রাষ্ট্র সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি কি..?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit