সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

চালিতাখালীতে ৪ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি:মোঃ রুবেল সিকদার
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা হা-ডু-ডু (কাবাডি) কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ৪ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট।
টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে। খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার কামরুজ্জামান চাঁন, সাবেক চেয়ারম্যান, ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রনেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের প্রধান আয়োজক মো. আলাউদ্দিন শেখ এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন মো. মারুফ হোসেন খান।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit