সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

চিতলমারীতে জুয়ার আসরে ডিবির অভিযান, ১১ জন গ্রেপ্তার


প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুনিয়া এলাকায় একটি জুয়ার আসর বসার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাকিম মোল্লা (পিতা কানু মোল্লা), জাহিদুল শেখ (পিতা কামাল শেখ), আমিনুর শেখ (পিতা মুনসুর শেখ), বাবু শেখ (পিতা অজ্ঞাত), শামছু শেখ (পিতা সিদ্দিক শেখ), সৈয়দ সিরাজ (পিতা সৈয়দ গাউছ মিয়া), মিরাজ মোল্লা (পিতা নুতন মোল্লা), রাব্বি শেখ (পিতা হাবিব শেখ) ও বাদশা শেখ (পিতা ঝিনু শেখ)। এছাড়া আরও দুজন অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বর্তমানে বাগেরহাট জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নম্বর-১৪, তারিখ ২৬/০৯/২০২৬।
জেলা ডিবি পুলিশ জানিয়েছে, জুয়া প্রতিরোধে চিতলমারীসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit