সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

জামালপুর সদরে পিপিআর ও ক্ষুরারোগ মুক্তকরণে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলায় পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ১ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (জামালপুর সদর-০৫) ও স্থানীয় অভিভাবক জননেতা অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা নাজনীন আখতার, জামালপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন মিলন এবং বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনূর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা পিপিআর ও ক্ষুরারোগের মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে খামারিদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সরকারের এই বিনামূল্যে টিকাদান কর্মসূচির সর্বোচ্চ সুফল পাওয়ার জন্য খামারিদের এগিয়ে আসার উৎসাহ দেন। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে খামারিদের মাঝে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit