সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার…
গোপালগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সোহেল মোল্লাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -০৬। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানার ঘোপ নোয়াপাড়া রোডের দরাটানা এলাকায় অভিযান চালায় এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও সিপিসি-৩ যশোরের যৌথ দল।
এসময় গোপালগঞ্জ সদর থানার জুবায়ের হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সোহেল মোল্লাকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, গত ২৪ সেপ্টেম্বর টিউশনি শেষে বাড়ি ফেরার পথে বাবা রমজান ভূইয়ার সঙ্গে ভ্যানে করে যাচ্ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের। পথে আসামিরা তাদের গতিরোধ করে। একপর্যায়ে সোহেল মোল্লার নেতৃত্বে জুবায়েরকে রামদা দিয়ে মাথায় কোপ দেন। তখনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জুবায়েরের বাবা রমজান ভূইয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতার সোহেল মোল্লাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জুবায়ের হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকি আসামিদের ধরতে কাজ চলছে। অতি দ্রুত এই অভিযান সকলের কাছে প্রশংসনীয়।