সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে চার প্রকল্পের ১০ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাথের অভিযোগ: চেয়ারম্যানের বিরুদ্ধে

অনুসন্ধানের প্রথম পর্ব

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গ্রামীণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবরাদ্দকৃত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির টাকা নিয়ে নজিরবিহীন লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চেয়ারম্যান কাজী নাজির উদ্দিনের বিরুদ্ধে।

ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুটিতে নামমাত্র কাজ দেখিয়ে এবং বাকি দুটিতে কোনো কাজ না করে পুরো ১০ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের বিরুদ্ধে। এর আগে প্রতিবন্ধী স্কুল নির্মাণের নামে সরকারি অর্থ গায়েবের অভিযোগ থাকা সত্ত্বেও এবার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দ নয়ছয় করার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা।

অনুসন্ধানে গিয়ে দেখা যায়, সাধুহাটী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মোমিনদের বাড়ি থেকে মোস্তপুর শ্মশানঘাট পর্যন্ত মাটি দ্বারা রাস্তা সংস্কার কাজের বরাদ্দ ছিল ৩ লাখ টাকা।

কিন্তু কাজ যতটুকু করা হয়েছে, তা উপকারের চেয়ে ভোগান্তিই বাড়িয়েছে বেশি। স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান ও আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার যে বেহাল দশা ছিল, তা বিন্দুমাত্র সমাধান হয়নি।

লোকদেখানো কিছু মাটি ছিটিয়ে আগের মতোই দুর্ভোগে ফেলে পুরো ৩ লাখ টাকাই নিজের পকেটে নিয়েছেন চেয়ারম্যান নাজির।

একই চিত্র দেখা গেছে সাধুহাটী পূর্বপাড়া ঈদগাহ মাঠে। মাঠ সংস্কারে বরাদ্দ থাকলেও এখনো বড় বড় খাদ রয়ে গেছে বলে জানান স্থানীয় গ্রামবাসী ইমদাদুল হক মিলন ও চাঁদ আলী। তাঁদের ভাষ্য, “মাঠ সমান করতে অন্তত আরও ১০০ গাড়ি মাটি দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু কোনো কাজ না করেই ভূয়া ভাউচারে টাকা তুলে নেওয়া হয়েছে।

সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা ঘটেছে বংকিরা দাসপাড়ার এলজিইডি রাস্তা থেকে তেলবাটি মাঠ অভিমুখে রাস্তা নির্মাণ প্রকল্পে, ৫ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকার মাটি ফেলে বাকি অর্থ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উক্ত রাস্তায় কাজ করা দিনমজুর আব্দুল মালেক বিস্ফোরক তথ্য দিয়ে জানান, “আমরা প্রতিদিন ১০ থেকে ১২ জন শ্রমিক মিলে সর্বমোট ১৫ দিন কাজ করেছি। শ্রমিকের মজুরিসহ এখানে সর্বোচ্চ ৯০ হাজার টাকার কাজ হতে পারে। বাকি চার লাখেরও বেশি টাকা কোথায় গেল? বংকিরা গ্রামের বাসিন্দা রবিন ও নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী স্কুলের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা গায়েব করার পর এখন কাবিখার টাকায় হাত দেওয়া হয়েছে। এভাবে সরকারি টাকা লুটপাট করা চরম শাস্তিযোগ্য অপরাধ।

অনুসন্ধানে জানা গেছে, সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসরিন সুলতানা যোগসাজশে ও পরিদর্শনের তোয়াক্কা না করে বিল পাস করায় গোটা উপজেলায় এই হরিলুট সহজ হয়েছে।

সরেজমিনে তদারকি ছাড়া কীভাবে বিল পাস হয়ে গেছে জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা নিজের দায় এড়িয়ে বলেন, আমি পিআইওর জমাদানকৃত রিপোর্টের ওপর ভিত্তি করে বিলে স্বাক্ষর করেছি। সরেজমিনে গিয়ে কোনো কাজ পরিদর্শন করার সুযোগ আমার ছিল না।

সাধুহাটীর চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দীন জানান, মাটির কাজ ঠিকমতোই হয়েছে। কাজের মেয়াদ বেশি দিন হয়ে গেছে তাই এমনটি দেখা যাচ্ছে বলে তিনি দাবী করেন।

এদিকে সরেজমিনে পরিদর্শনের ফাইল আটকে না রেখে কেবল টেবিল-রিপোর্টের ভিত্তিতে লাখ লাখ টাকার ফাইনাল বিল ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সুশীল সমাজে।

জালিয়াতির মাধ্যমে সরকারি সাড়ে ১০ লাখেরও বেশি টাকা পকেটস্থ করা ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন এবং তাঁর সহযোগী প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit