সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সমর বিকাশ চাকমা, দীঘিনালা, খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন বলেন, “পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

পরে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাবুছড়া মহিলা একাদশ ও বোয়ালখালী মহিলা একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বোয়ালখালী মহিলা একাদশকে ৫–০ গোলে পরাজিত করে বাবুছড়া মহিলা একাদশ জয়লাভ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদুসহ সংশ্লিষ্ট এলাকার মোট চারটি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে আরও বেশি সম্পৃক্ত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit