সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রকাশিত বুধবার

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:

বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাগুলো পর্যালোচনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
এ সময় উপজেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে এসব ঘটনা যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা ও ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit