রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় রাজমিস্ত্রির ঘাড়ের হাড় ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা:

টাকার অভাবে চিকিৎসা বন্ধ, মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রতিনিধি, (নওগাঁ): আব্দুল আজিজ
নওগাঁর পত্নীতলা উপজেলার ৮ নং নজিপুর ইউনিয়নের দোচাই গ্রামের বাসিন্দা শ্রী পুলক চন্দ্র মন্ডল (৪৬)। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী। প্রতিদিনের মতো পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দেওয়ার তাগিদে কাজ করছিলেন তিনি। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনাই এক নিমেষে থমকে দিয়েছে তার জীবন এবং পুরো পরিবারের ভবিষ্যৎ।
গত মাসে (২৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কাজের স্থানে সিমেন্টের বস্তা মাথায় নিয়ে উপরে ওঠার সময় ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। ভারসাম্য হারিয়ে ঘাড়ের হাড় ভেঙে এবং রগ ছিড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজনীয় ও ব্যয়বহুল চিকিৎসার পথ বন্ধ হয়ে যায় অর্থাভাবে। কোনোমতে প্রাথমিক কিছু চিকিৎসা নিয়ে, অর্থের অভাবে উন্নত চিকিৎসা না করিয়েই তাকে ফিরে আসতে হয়েছে নিজ বাড়িতে। বর্তমানে তিনি নিজ ঘরের বিছানায় ছটফট করছেন এবং ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পুলক চন্দ্র মন্ডল। তার উপার্জনেই চলত দুই মেয়ে, স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মায়ের সংসার। উপার্জনক্ষম মানুষটি আজ বিছানায় শয্যাশায়ী হওয়ায় পুরো পরিবারটি চরম অসহায়ত্ব ও অমানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। চিকিৎসার খরচ তো দূরের কথা, দু’বেলা খাবার জোটানোই এখন তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
ডাক্তার জানিয়েছেন, দ্রুত সুচিকিৎসা করানো গেলে হয়তো পুলক চন্দ্র মন্ডল আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে সেই ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব নয়।
মানবিক সহায়তার আকুল আবেদন:
একটি অসচ্ছল পরিবারের একমাত্র আশার প্রদীপ যেন অকালে নিভে না যায়—এই আকুতি নিয়ে সমাজের বিত্তবান, দয়ালু ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে তার পরিবার। আপনার সামান্য সাহায্যই পারে একটি অসহায় পরিবারকে আলোর মুখ দেখাতে এবং পুলক বাবুকে নতুন জীবন ফিরিয়ে দিতে।
সহযোগিতা পাঠাতে ও তথ্য যাচাই করতে সরাসরি যোগাযোগ করুন:
বিকাশ (পার্সোনাল): 01789696495
(আসুন, আমরা যে যার সাধ্যমতো মানবিক দিক বিবেচনা করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই।)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit