রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নকলা পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, জামায়াতের উপজেলার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম, আব্দুল করিম হেলথকেয়ার কেয়ার সেন্টারের ডাঃ রিফাত হাসান, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটনপ্রমুখ।
‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’ (Our Hands, Our Future!) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নিরাপদ স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit