রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তিন শতাধিক পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এ কার্যক্রমের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও ধর্মীয় সম্প্রীতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গা পুজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
এ সময় প্রধান অতিথি বলেন, “সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পুজা উদযাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার  আহ্বায়ক বাদল দেব, বিভিন্ন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit