সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত প্রশাসক হাজী নুরুন্নবী ভূঁইয়ার ইউনিয়নে অবস্থিত রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান এবং সকল কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত ডাক্তার,নার্স এবং সংশ্লিষ্ট সকল স্টাফদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি,আপনাদের নিষ্ঠা, সেবা,আর মানবিক প্রচেষ্টার জন্যই আজ এই সাফল্য সম্ভব হয়েছে।
২০২৫ সালে যেখানে ১০,৪৫০ জন রোগী চিকিৎসা নিয়েছিলেন,এখন তা ২১ হাজারে পৌঁছেছে,যা অত্যন্ত প্রশংসনীয় এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল।আমি এবং আমার বিএনপি পরিবার এবং রূপগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা।