সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ মোঃ রুবেল সিকদার
বরগুনা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে সদ্য যোগদান করা খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম-কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খানসহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম-এর যোগদানের মধ্য দিয়ে বরগুনা জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা কার্যক্রমে আরও সমন্বিত ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।