সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : মোঃ রুবেল সিকদার
বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (এমসিকিউ)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা ও বিকেল ৩টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
পরিদর্শনকালে ডিআইজি পরীক্ষার সার্বিক পরিবেশ, আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করে সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবির, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা এবং পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
সূত্রঃ রেঞ্জ পুলিশ, বরিশাল