সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক : মোঃরুবেল সিকদার
সারাদেশের মতো বাগেরহাটেও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর নিজস্ব উদ্যোগ ও প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাগেরহাট সদর এরিয়া কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সদর উপজেলা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ শাহানাজ পারভীন বীথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং রিকের পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ আখতারুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন রিকের বাগেরহাট এরিয়া অফিসের সহকারী এরিয়া ম্যানেজার কাজী ইব্রাহিম, অফিসার অডিট (পিরোজপুর জোন) মোঃ আলমগীর, শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, বেমরতা ইউনিয়ন প্রবীণ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন প্রবীণ সংগঠনের সভাপতি আলহাজ্ব মহব্বত আলী, গোটাপাড়া ইউনিয়ন প্রবীণ সংগঠনের সভাপতি মোঃ ইউনুছ আলী, মোঃ দিলদার হোসেন, মোঃ মতিউর রহমানসহ আরও অনেকে।
পথসভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব এবং তাদের অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রিকের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।