সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, প্রভাষক ইয়াসমিন সুলতানা ও প্রধানশিক্ষক সুদেব দাশ।
সভাটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া। এ সময় পুলিশ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। তাই প্রত্যেক নাগরিককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।
এদিকে আলোচনা সভার আগে ও পরে নকাটাছড়া ও মুপ্পোছড়া ঝর্ণা কমিটি, বেসরকারি উন্নয়ন সংস্থা আগাপে, শিক্ষক সমিতি, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও দপ্তরের প্রতিনিধিরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit