রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলা সহকারী প্রকল্প কার্যালয়, বিলাইছড়ির আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী প্রকল্প পরিচালক মু. রাইসুল ইসলাম, মাঠ কর্মকর্তা অপূর্ব দাস, দলনেত্রী উৎপলা চাকমাসহ প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় তাঁদের সক্ষমতা বাড়ানো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit