সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার
বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে হৃদরোগের ঝুঁকি, প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই বিশ্ব হার্ট দিবসের অন্যতম উদ্দেশ্য।