সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোঃ মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা লোকমান শেখ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লোকমান শেখ দাবি করেন, তার ছেলে মোঃ মনির শেখ আত্মহত্যা করেননি। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লোকমান শেখ বলেন, তার ছেলের মৃত্যুর ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং তার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে তারা সঠিক বিচার চান। কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার তদন্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

তবে মনির শেখের মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit