সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে কোন কাজ হবে না… পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান

পিরোজপুর প্রতিনিধি : মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে কোন কাজ হবে না বলেছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। মাদক কারবারীদের আইনের আওতায় আনা হবে। অস্ত্রধারী, সন্ত্রাসী, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা সরকারের এ নীতিকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। পিরোজপুর শহরের যানবাহনের জ্যাম সমস্যা সমাধান করা হবে। এছাড়াও ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি ছিনতাই, অবাধে মাদকের কেনাবেচা বন্ধ করা হবে।

আজ রোববার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, পিরোজপুর সদর থানার ওসি মো: শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নাইম তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: তামিম সরদার।

এ সময় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit