সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

যশোর সদর উপজেলার কচুয়া ভূমি অফিসে ৯,২২ মিনিটেও দেখা মেলেনি কর্মকর্তা ও কর্মচারীকে: সরকারি নিয়ম মানতে নারাজ কর্মকর্তা ফারুক

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীর দেখা মেলেনি ৯,২২ মিনিটেও অফিসে তালা ঝুলতে দেখা যায়।

সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে দিনের পর দিন কচুয়া ভূমি অফিসের কর্মকর্তা মোঃ ফারুক নির্ধারিত সময়ে অফিসে আসেন না।

সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকার নিয়ম থাকলেও তিনি সঠিক সময়ে অফিসে আসেন না ফারুক।

ফারুকের অফিস নিয়ম অন্য ভাবে তৈরি করা হয়েছে বলে মনে করেন সুশীল সমাজ। সবার অফিস নিয়ম সকাল ৯টা কিন্তু তার অফিস নিয়ম হচ্ছে সকাল ৯,২০ মিনিট থেকে ৯,২৫-৩০ মিনিটের দিকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,গত সপ্তাহের সোমবার ও মঙ্গলবার এই দুই দিন সকাল ৯,২০-৩০ মিনিটের দিকে অফিসে প্রবেশ করতে দেখা যায়।

এই সপ্তাহে ও একই অবস্থা দেখা গেছে তিনি আজকেও সকাল ৯,২৪ মিনিটের দিকে অফিসে প্রবেশ করেন।

এর আগেও একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলো তার বিরুদ্ধে তার পরেও তিনি কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে একই ভাবে অফিসে আসতে দেখা যায়।

তার অভ্যাস হয়ে গেছে লেট করে অফিসে আসা তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ও মানছেন না। তার নিজের ইচ্ছায় অফিসে আসছেন।

সরকারি নিয়ম অমান্য করে লেট করে অফিসে আসা কর্মকর্তা ফারুকের নতুন কিছু নয় এই অভ্যাস দীর্ঘদিন দিনের এই কারণে তিনি সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অফিসে আসেন লেট করে।

কচুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ফারুককে ফোন দেওয়া হয়েছিল তিনি ফোন রিসিভ করে বলেন আপনি অফিসে আসেন তার পরে বসে কথা বলবো, তিনি সাংবাদিকদের বলেন আপনারা আমার অফিসে চলে আসুন এই বলেই ফোন কেটে দেন, এর পরে আর ফোন রিসিভ করেননি।

সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) মাহিন দায়ান আমিন কে বিষয়টি জানালে তিনি বলেন ঠিক আছে আপনি প্রতিবেদন করে দিন আমি বলে দিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit