রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

যশোর সদর উপজেলার রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

​যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে মুন্সি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রনি ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রবিউল খান।

​সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দৈনিক গ্রামের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার হোসেন খান, ছাত্রবিষয়ক সম্পাদক হাচানুর রহমান শাকিল, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস এবং নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন রূপদিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আশরাফ আলী, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখার প্রচার ও প্রশাসন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, যশোর জেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মালেক খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক একরাম হোসেন, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, দৈনিক প্রভাত ফেরী-র নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। সাংবাদিকতার মতো মহান ও দায়িত্বশীল পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করার জন্য তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

একই সাথে দল-মত ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে ভূমিকা রাখা এবং সমাজের অন্যায়, জুলুম ও অনিয়মের বিরুদ্ধে কলমের শক্তি দিয়ে মানুষকে সচেতন করার পরামর্শ দেন।

​বক্তারা এলাকার মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং পেশাগত ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে রূপদিয়া প্রেসক্লাবকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit