সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

রামগড়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে পুড়ল বসতবাড়ি

মোঃ জাহিদুল আলম , রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মো. করিম উল্লার একটি বসতবাড়ি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা রামগড় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বসতঘরের বিভিন্ন মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নাম মো. করিম উল্লা সে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার বাসিন্ধা আমিনুল হকের ছেলে।

ক্ষিতগ্রস্থ্য করিম উল্লা জানান, কিছু মালামাল উদ্ধার করা গেলেও অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘরটি রক্ষা করা যায়নি। গ্যাস সিলিন্ডার লিগেজ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit