সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

রামগড়ে চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র, তিন জনকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ জাহিদুল আলম ,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে চিকিৎসক না হয়েও রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসকের পরিচয়ে চেম্বার করা এবং রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুড়ের দিকে রামগড় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় বাজারের জিরো পয়েন্ট এলাকায় মা মেডিকেল
এর মালিক শংকর দেবনাথ চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই ধরনের অপরাধে আমিন মেডিকেলের রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা এবং জাহাঙ্গীর মেডিকেলের বাদল চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক হিসেবে চেম্বার না করা এবং রোগীদের ব্যবস্থাপত্র না দেওয়ার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত বলেন, চিকিৎসক না হয়েও কিছু ব্যক্তি দিনের পর দিন বিভিন্ন ফার্মেসিতে চেম্বার করে রোগী দেখছিলেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(২) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রাথমিকভাবে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, উপজেলায় যারা মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অমান্য করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ বিন আবু তৈয়ব, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit