সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

রায়গঞ্জে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত


মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রায়গঞ্জ দারুন ফাতাহ ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মোঃ শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন।
অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা সেক্রেটারি শাওকাত আলী মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, খোরশেদ আলমসহ উপজেলা মজলিসে শূরার সদস্যরা। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান অতিথি মাওলানা মোঃ শাহিনুর আলম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এ পরিস্থিতিতে সংগঠনের দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করেন। তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে কোরআন-হাদিসের আলোকে দায়িত্বশীলদের করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit