রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)
​ শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রকাশিত হলো নতুন একটি ভক্তিমূলক শারদীয় গান ‘এসো মা দুর্গা’। শুক্রবার আনুষ্ঠানিকভাবে গানটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পর থেকেই সঙ্গীতপ্রেমী ও ভক্তদের মাঝে দারুণ প্রশংসিত হচ্ছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উদীয়মান ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সারথী চৌধুরী। তাঁর সুমিষ্ট ও আবেগঘন গায়কী গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

​‘এসো মা দুর্গা’ গানটির চমৎকার কথা রচনার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের বিখ্যাত সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী।
বোয়ালখালীর সন্তান সারথী চৌধুরীর এই সুমধুর কণ্ঠে দেবী দুর্গার বন্দনা শুনে শ্রোতারা তাঁর ভূয়সী প্রশংসা করছেন। বোয়ালখালী তথা চট্টগ্রামবাসী এই প্রতিভাবান শিল্পীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
পূজার এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে শ্রোতাদের হৃদয়ে এক অপরূপ ভক্তি ও আনন্দের সঞ্চার করবে নতুন এই গানটি”—এমনটাই প্রত্যাশা গানটির গীতিকার ও সুরকার ফরিদ বঙ্গবাসীর। তিনি আরও জানান, গানটির মূল আকর্ষণ এর নান্দনিক চিত্রায়ণ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘসহ বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে ধারণ করা এই গানের দৃশ্যপট দর্শকদের মনে আলাদা এক মুগ্ধতা ছড়াবে।
১৬/১০/২৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit