সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

শিশু মুসলিমা হত্যার বিচার দাবিতে মোল্লাহাটে মানববন্ধন, দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি


প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ছয় বছরের শিশু মুসলিমা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং সমাজে শিশু নির্যাতন ও হত্যার মতো নৃশংস ঘটনা বন্ধের দাবি জানানো হয়।
“শিশুর হাসি বাঁচাতে, সমাজকে করতে হবে জাগ্রত”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বয়সী মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা “শিশু হত্যা বন্ধ করো”, “অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই”, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করো” এবং “নিরাপদ সমাজ গড়ে তোলো”—এমন বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। শিশু মুসলিমার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা শুধু পরিবারের দায়িত্ব নয়; এ জন্য পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও হত্যার মতো ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে বক্তারা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং শিশু মুসলিমা হত্যার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit