সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


মোঃ রুবেল বিশ্বাস
ষ্টাফ রিপোর্টার।দৈনিক দেশ বাংলা নিউজ।
ঝিনাইদহের শৈলকুপায় “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।
১ অক্টোবর সকাল ৯:৩০ টায় শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ, শৈলকুপার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান।
প্রবীণ হিতৈষী সংঘ, শৈলকুপার সভাপতি আলহাজ্ব এস.এম. কোবাদ-এর সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভাটি সম্পন্ন হয়। এতে এলাকার গণ্যমান্য প্রবীণ ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit