সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

শৈলকূপায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী গুরুতর আহত, স্ত্রী আটক


স্টাফ রিপোর্টার( দৈনিক দেশ বাংলা নিউজ)

ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে মোঃ মিরাজ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ সুমাইয়া খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আহত মিরাজ বিশ্বাস শৈলকূপা উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি আবু বকর বিশ্বাসের ছেলে। অভিযুক্ত সুমাইয়া খাতুন যশোরের দলনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মিরাজের প্রথম স্ত্রী মারা যান। পরে তিনি সুমাইয়াকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। মিরাজের আগের পক্ষের সন্তানদের সঙ্গেও সুমাইয়ার বিরূপ আচরণের অভিযোগ রয়েছে।

আহত মিরাজের ভাষ্য অনুযায়ী, তিনি গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সামান্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্ত্রীকে চড় মারেন।

এর জের ধরে আজ রাত আনুমানিক ৩টার দিকে মিরাজ ঘুমিয়ে থাকা অবস্থায় সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। মিরাজের চিৎকার শুনে তার বাবা-মা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে শৈলকূপা থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit