সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

শোক সংবাদ: না ফেরার দেশে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দীপক কুমার সরকার


নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলার ঐতিহ্যবাহী চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের’ ব্যবস্থাপনা পরিচালক দীপক কুমার সরকার হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে পরলোক গমন করেছেন। (ওঁ শান্তি)।
তাঁর এই আকস্মিক প্রয়াণে নওগাঁর শিক্ষা ও চিকিৎসা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মজীবনে তিনি চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষা বিস্তার, প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি এবং আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে আজীবন অসামান্য অবদান রেখে গেছেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি নজিপুরে ‘দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের’ সুযোগ্য পরিচালক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর এই বহুমুখী ও জনহিতৈষী অবদান এলাকাবাসী ও কলেজ পরিবার চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তাঁর এই প্রয়াণে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজ পরিবার, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। পরম করুণাময়ের নিকট মরহুমের পবিত্র বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও গুণগ্রাহীদের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।
প্রতিবেদক:
মোঃ আব্দুল আজিজ
নওগাঁ জেলা প্রতিনিধি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit