রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ বাংলা নিউজ এর সাংবাদিক ও হেড অফ ডিজিটাল রুবেল সিকদারের একমাত্র ছোট ভাই সোহেল সিকদার ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোহেল সিকদারের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে পরিবারটি গভীর শোক ও বেদনায় মুহ্যমান।
সাংবাদিক রুবেল সিকদারের একমাত্র ছোট ভাইয়ের অকাল মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সবার পক্ষ থেকে মরহুম সোহেল সিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।