সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

সাতক্ষীরার কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
৯২৮ কার্ডধারীর কাছ থেকে ৫ হাজার ৫৬৮ টাকা বেশি নেওয়ার দাবি, একাধিক ডিলারশিপ নিয়েও অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রিতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক ডিলারের বিরুদ্ধে। ব্যাগের অতিরিক্ত মূল্য এবং খুচরা টাকা না থাকার অজুহাতে ৯২৮ জন কার্ডধারীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে কলারোয়া পৌরসভা এলাকায় টিসিবির পণ্য বিতরণের সময় এ অনিয়মের অভিযোগ ওঠে।
অভিযোগের তীর ‘মেসার্স স্বপ্নিল স্টোর’-এর স্বত্বাধিকারী ওহিদুজ্জামানের বিরুদ্ধে। তার বাড়ি কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের গোয়ালচাতর গ্রামে বলে জানা গেছে।
কার্ডধারীদের দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত মূল্য তালিকায় গোসলের সাবান ৪৫ টাকা, কাপড় কাচা সাবান ২৩ টাকা, ভোজ্যতেল ২০০ টাকা, ডাল ১২০ টাকা এবং চিনি ৭০ টাকা। পাঁচটি পণ্যের মোট মূল্য ৪৫৮ টাকা। এর সঙ্গে ৬ টাকা মূল্যের ব্যাগের দাম ১০ টাকা হিসেবে নেওয়া হলেও মোট মূল্য দাঁড়ায় ৪৬৮ টাকা। তবে ডিলার ৪৭০ টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, ব্যাগের জন্য নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ৪ টাকা এবং খুচরা টাকা না থাকার অজুহাতে আরও ২ টাকা করে নেওয়া হয়েছে। এ হিসাবে প্রতি কার্ডধারীর কাছ থেকে ৬ টাকা অতিরিক্ত নেওয়া হলে ৯২৮ জনের কাছ থেকে মোট ৫ হাজার ৫৬৮ টাকা বেশি আদায়ের হিসাব পাওয়া যায়। এর মধ্যে ব্যাগ বাবদ ৩ হাজার ৭১২ টাকা এবং খুচরা টাকার অজুহাতে ১ হাজার ৮৫৬ টাকা বেশি নেওয়া হয়েছে বলে অভিযোগ।
এদিকে, ডিলারশিপের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ওহিদুজ্জামানের স্থায়ী বাড়ি লাঙ্গলঝাড়া ইউনিয়নে হলেও তিনি প্রভাব খাটিয়ে কলারোয়া পৌরসভা এলাকায় টিসিবির ডিলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। একই সঙ্গে কলারোয়া উপজেলায় তিনটি এবং সাতক্ষীরা সদরে আরও তিনটিসহ মোট সাতটি ডিলারশিপ তার নামে-বেনামে নিয়ন্ত্রণে রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের স্বতন্ত্র যাচাই করা সম্ভব হয়নি।
অতিরিক্ত টাকা আদায় ও একাধিক ডিলারশিপের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিলার ওহিদুজ্জামানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
টিসিবির পণ্য বিক্রিতে এমন অভিযোগে নিম্নআয়ের কার্ডধারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit