সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে
দুর্যোগ ঝুঁকিহ্রাস,
প্রতিরোধ,প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর, (সোমবার), স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজেষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক(এসএলসিআরডিসিআর) প্রকল্পের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহায়তায় এই মহড়া অনুষ্ঠিত হয়।দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রতিরোধ ও দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের বিভিন্ন দিক অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। উক্ত মহড়ায় একটি সাজানো গোছানো গ্রামের মানুষের বসবাসের চিত্র তুলে আনা হয় এবং হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করনীয় বিষয় গুলি জীবন্ত ও মনোমুগ্ধকর রুপে উপস্থাপন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইফফাত জাহান তুলি,এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম-
ডিআরআরও,
মোঃ আতাউর রহমান-
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
মোঃ মশিয়ার রহমান-
পিআইও,সুন্দরগঞ্জ,
মোঃবেলাল হোসেন-একাডেমিক সুপার,সুন্দরগঞ্জ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উক্ত মহড়ায় সভাপতিত্ব করেন-জনাব মোঃআহসান হাবীব-প্রধান শিক্ষক বেলকা এমসি উচ্চ বিদ্যালয়।আলোচকগণ দুর্যোগ মোকাবেলা, পুনর্বাসন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রস্তুতি ও সারাদান প্রক্রিয়ার উপর গুরুত্বারোপের পরামর্শ দেন।