সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

৫ নং ইউনিয়ন বিএনপি সদস্য সচিব হারুনের উপর হামলার তীব্র নিন্দা জানান – লায়ন সৈয়দ হারুন

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:–

সেনবাগ ৫ নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব হারুনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপজেলা বিএনপি’র সদস্য টপস্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন।
লায়ন সৈয়দ হারুন অতর্কিত হামলার সুস্থ তদন্ত সাপেক্ষ দোষীদের বিচারের আওতায় এনে বিচারের দাবী জানান।

গতকাল মধ্যরাতে অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানতে পেরেছি যে, সন্ধ্যায় সাম্প্রতিককালে অনুষ্ঠিত কেশারপাড় ও মানিকপুর গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে বীরকোট এবং মানিকপুর গ্রামের ছেলেদের মধ্যে অহেতুক সৃষ্ট বিরোধ মীমাংসার লক্ষ্যে কানকিরহাট বাজারে একটি সালিশের আয়োজন হয়। সেখানে ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়ন বিএনপির বর্তমান সদস্য সচিব এবং হারুন ট্রেডার্সের স্বত্বাধিকারী হারুনুর রশিদ সহ আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, সালিশ চলাকালীন কিছু দুষ্কৃতকারী অতর্কিতে মানিকপুর গ্রাম থেকে আগত সালীশদারদের ওপর হামলা চালায়, এতে অনেকের মধ্যে হারুন রশিদ গুরুতর আহত হন। প্রথমে তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে মাইজদিতে স্থানান্তর করা হয় এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা হয়। বর্তমানে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতেছি।

লায়ন সৈয়দ হারুন দাবী জানান , এই ঘটনার সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে মানিকপুর, বীরকোট ও কেশারপাড় গ্রামের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজপতি এবং সর্বস্তরের জনগণের প্রতি তার আন্তরিক অনুরোধ, দয়া করে আপনারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করুন। কোনো ভুল বোঝাবুঝি বা বিরোধ সৃষ্টি হলে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করুন। সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়।
তিনি হারুন রশিদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সবার কাছে তার জন্য দোয়া চাইছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit